হোম > সারা দেশ > খুলনা

স্থানীয় নির্বাচনে মুনাফেকি করলে ক্ষমা করা হবে না: আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না।

মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল উইনিং ক্যান্ডিডেট (জয়ী হওয়ার মতো প্রার্থী) খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও যদি তার পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক না কেন, তাকে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সাথে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমারও আছে। আমরা সবকিছুর ওপর নজর রাখছি।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক