হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে জসিম হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই নূর মোহাম্মদের মৃত্যু হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল আহমেদ জানান, নিহত ব্যক্তির তথ্য কোতোয়ালি থানার মাধ্যমে মহেশপুর থানায় পাঠানো হয়েছে। মহেশপুর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

এমএইচ

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক

আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার