যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার একাধিক অভিযোগ আছে। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে ডিবি কর্মকর্তারা বলছেন, নথিপত্র যাচাই করা হচ্ছে।
শেখ হাসিনার সবশেষ শাসনামলে মুছা মাহমুদ যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাগত যোগ্যতা শূন্যের কোঠায় হলেও শেখ আফিলের প্রভাবে তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক হন বলে স্থানীয় আওয়ামী লীগাররা বিভিন্ন সময় অভিযোগ করেছেন।