হোম > সারা দেশ > খুলনা

কালিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ১ আটক ২০

উপজেলা প্রতিনিধি, কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে। থানায় উভয়পক্ষের একাধিক মামলাও রয়েছে।

১০ এপ্রিল বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যার লোকেরা মারধর করে। এর জেরে ১১ এপ্রিল সন্ধ্যার পরে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যার লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়। গুরুতর আহত ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই কালিয়া সেনা ক্যাম্পের টিম অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে কালিয়া থানায় হস্তান্তর করেন।

কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার