হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বিদ্যুৎস্পর্শে তানিশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তানিশা তার মায়ের সঙ্গে পাশের একটি বাড়িতে বেড়াতে যায়। সেখানে একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলার ছলে শিশুটি ইজিবাইকের কাছে গেলে চার্জিং লাইনের বিদ্যুৎ সংযোগে সৃষ্ট লিকেজের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

হঠাৎ শিশুটিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, চার্জিং অবস্থায় থাকা যানবাহনের বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তার ঘাটতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

খুবিতে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

তিন হাজার ড্রাগন গাছ কেটে ফেলল দুবৃত্তরা, মাঠেই স্ট্রোক করলেন কৃষক

যমজ কন্যা জন্মের পর তালাক, ফের বিয়ে করে সন্তানসহ স্ত্রীকে ঘরে তুললেন স্বামী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

পাঁচবিবিতে মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট যুবক

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সরকারের পুরো সিন্ডিকেট মাদকের সঙ্গে জড়িত: ছাত্রশিবির সভাপতি

শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড