হোম > সারা দেশ > খুলনা

দলকানা কর্মকর্তা চাই না, নির্ভয়ে কাজ করুন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর জেলার দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা অতীতের মতো কোনো দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না। আপনারা নির্ভয়ে রাষ্ট্রের জন্য কাজ করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুকূল্য পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্টভাবে বলেন, ‘মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সাথে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।’

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আপনারা অনেকেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন আবার অন্তবর্তীকালীন সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।’

তিনি মাহে রামজানের প্রথম দিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু কথা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেন? তাদের (ফুটপাতের ব্যবসায়ী) জন্য বিকল্প পথ ভাবতে হবে।’

সভায় যশোরের বিভিন্ন নদ-নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট করা হয়েছে। এটি খুবই দুঃখজনক। দেশের সম্পদ কাউকে দখল করতে দেওয়া যাবে না।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি, নির্ভয়ে কাজ করবেন। আমার দলের কোনো নেতার দ্বারা আপনাদের বিব্রত হতে হবে না। কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। আপনারা ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা ভুলে যান। কোথাও কোনো বাধার সম্মুখীন হলে সরাসরি আমাকে জানাবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত যশোর গড়ে তোলা আমার নির্বাচনি অঙ্গীকার। আমি সেটি আপনাদের সহযোগিতায় করতে চাই।’

পরে পৌর কর্তৃপক্ষের সাথে আলাদা মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী পৌর‌ এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করার নির্দেশনা দেন।

ছয় মাসে মোংলা বন্দরে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি আসবে: নৌপরিবহন মন্ত্রী

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

চাঁদা না দেওয়ায় জুট মিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত

মহান শহীদ দিবসে রামপালে শ্রদ্ধাঞ্জলি

চুয়াডাঙ্গায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিত

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সার্জেন্ট রেজাউল করিমের দাফন সম্পন্ন

আমার দেশ সাংবাদিকের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও মোবাইলসহ আটক ৩

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা