হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলাকারীদের দেশত্যাগ রোধে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

সরকারি নির্দেশনার পর সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদসহ অন্য সন্ত্রাসীদের ধরতে গত রোববার সীমান্তে অতিরিক্ত আরো ১৩টির মতো বিজিবি চৌকি স্থাপন করা হয়েছে। সেই সাথে সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র জানিয়েছে, হাদির উপর হামলাকারী মাসুদসহ সন্ত্রাসীদের দেশত্যাগ রোধে মহেশপুর উপজেলার ৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে উন্মুক্ত ৮ কিলোমিটার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আরো ১৩টি চেকপোস্ট, দ্বিগুণ পেট্রোলিংসহ টহল জোরদার করেছে ৫৮ বিজিবি।

সূত্রটি আরো জানায়, মহেশপুর উপজেলার ওপারে ১২ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বিহীন রয়েছে। ফলে এই অংশ দিয়ে অবৈধ পারাপার বেশি হয়। এই সীমান্ত এলাকার অপর পাশে ভারতের নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার হাঁসখালী ও বাগদা থানা অবস্থিত।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, শুক্রবার বিজয়নগরে হাদির উপর হামলার পর থেকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে ৫৮ বিজিবি কড়া নজরদারি বাড়িয়েছে। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম শুক্রবার থেকেই বিজিবি চালিয়ে যাচ্ছে।

দর্শনায় হাতপায়ে শিকল বাঁধা অপহৃত ব্যক্তি উদ্ধার

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত