হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

খুলনার রূপসা উপজেলায় পূর্বশত্রুতার জেরে আবুল হাসান শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার প্রতিবেশী মৃত মজিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম এবং তার সঙ্গে থাকা অজ্ঞাত আরো তিন-চারজন পূর্বশত্রুতার জেরে আবুল হাসান শেখের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে জখম করে।

গুরুতর আহতাবস্থায় রাত ৯টা ১০ মিনিটে আবুল হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মামলা দায়েরের জন্য নিহতের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আ. লীগের পথে হাঁটলে বিএনপিতে ঠাঁই নেই: হেলাল

খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিকের কিশোরী বোনকে গুলি

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

উপসহকারী প্রকৌশলীর কক্ষে তালা দিলেন নির্বাহী প্র‌কৌশলী

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ