হোম > সারা দেশ > খুলনা

মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ট্রেন লাইন চ্যুত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটে।

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়েছিল। রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ