হোম > সারা দেশ > খুলনা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মোংলায় স্বাগত মিছিল

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় স্বাগত মিছিলে জনতার ঢল নেমে এসেছে, পরে পথসভা করেছেন বিএনপির উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নির্দেশনায় পৌর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এদেশের তরুণ ও যুবকদের আইকন। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।’

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। এসময় তানি তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।

এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন,পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারী সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক