হোম > সারা দেশ > খুলনা

সাংবাদিকতা পেশায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ জরুরি

একেএম আব্দুল হাকিম

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত 'গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত 'গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন' শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি কেএম আব্দুল হাকিম। আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, 'সাংবাদিকদের যে আইন তা মেনে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।'

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক