হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ট্রাক উল্টে নিহত ১

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সারবোঝাই ট্রাক উল্টে আশরাফুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ট্রাকটি সারবোঝাই করে নওয়াপাড়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল।

পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিল। হঠাৎ ট্রাকটি উল্টে যায়।

এতে ট্রাকের চালক ও হেলপার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। উল্টে যাওয়ার প্রায় ৩৩ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ

রেফার করা হয়েছে। এছাড়া কিছুক্ষণ পর একজনের মরদেহ আনা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিকল হয়ে যাওয়া একটি ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২