হোম > সারা দেশ > খুলনা

রাশেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির ফিরোজ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ করা রাশেদ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তার অনুসারীদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

মনোনয়নপত্র ক্রয় করেছেন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করেছি। এ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের চারটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন ও হিজড়া ভোটার রয়েছেন পাঁচ জন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা