হোম > সারা দেশ > খুলনা

আটক নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। পরে বিকাল ৫টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

শনিবার রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে এক বাংলাদেশিকে আটক করার পর ফেরত দেয়ার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে (বিএসটি) সীমান্ত ৬০/২৯ আর (পিলার)-এর শূন্যলাইন বরাবর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটককৃতের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।

আটক নারীকে সাধারণ ডায়েরি করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড