হোম > সারা দেশ > খুলনা

লোহাগড়ায় ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪৫) নামের এক ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার মাহিমা হোসেনের একতলা বাড়ির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মতো আজিবার শেখ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি সাধারণত প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে গেলেও সেদিন রাতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মিললেও ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার চালিত ভ্যানটি উদ্ধার করা হয়। তবে সে সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেনের (স্বামী: এবি হোসেন) বাড়ির ছাদে আজিবার শেখের হাত বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি কীভাবে সেখানে এলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত, চালক আহত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের

চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা

বাসার সামনে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা, প্রতিবাদে সমাবেশ ডেকেছে বিএমএ

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা

গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি