নড়াইলের লোহাগড়া উপজেলায় মিষ্টির দোকানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে মা মিষ্টান্ন ভান্ডার থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সবুজ কাজী (৩২) জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেডএম