হোম > সারা দেশ > খুলনা

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খুলনা ব্যুরো

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। সোমবার ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে ভিসি মাহবুবুর রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবিতে এ আল্টিমেটাম দেয়া হয়।

বক্তারা বলেন, দলীয় বিবেচনায় এবং আলোচিত ও বিতর্কিত শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছে।

দুর্নীতিবাজ ভিসি যেভাবে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন তাতে আমরা চিকিৎসক সমাজ উদ্বিগ্ন। এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় খুলনার জনগণ।

তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল। সাংবাদিক রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নুর প্রমুখ।

এমএস

মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যেতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় সংসদে কার্যকর না হলে সংঘাতের আশঙ্কা রয়েছে

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলুপ্তির পথে

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু