হোম > সারা দেশ > খুলনা

যশোর-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী মোসলেহ উদ্দীন বিজয়ী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ। বৃহস্পতিবার বেসরকারি ফলাফল ঘোষণায় তিনি ২৩ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ঝিকরগাছা- চৌগাছা আসনের মোট ভোট কেন্দ্র ১৮৫ টি। এর মধ্যে চৌগাছা উপজেলার ৮১ টি ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা ৭৬ হাজার ৩৫৩ ভোট এবং ধানের শীষ ৬৭ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন। এ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ দাঁড়িপাল্লার প্রতীকে ৮ হাজার ৮৭৭ ভোট বেশী পেয়েছেন।

ঝিকরগাছা উপজেলার ৯৪ টি ভোট কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ১৪৫ ভোট পেয়েছেন। এখানে ১৪ হাজার ৬৯০ ভোট বেশি পেয়েছেন।

অন্যদিকে ঝিকরগাছা উপজেলায় ৭৭ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোছা: সাবিরা সুলতানা।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার