হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা ও বাঘাডাংগা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ নারী এবং বাঘাডাংগা সীমান্তে একজন পুরুষ ও দুই নারীসহ মোট ৫ জনকে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ।

তিনি আরও জানান, তারা অবৈধভাবে ভারতে বসবাস করতো। ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়ে। বিষয়টি বিএসএফ আমাদের জানায়। তারই সূত্র ধরে আমরা যাচাই বাছাই করে তাদের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বুঝে নেয়া হয়। এসব ব্যক্তিকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে এবং মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল