হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আসা ৭ জন আটক

আতিকুর রহমান নগরী

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পথে নারী-পুরুষ ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের শ্রীনাথপুর সীমান্তে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩৩), যশোর জেলার ঝিকরগাছা শিয়ালঘোনা গ্রামের বিরেন কুমারের ছেলে অমিত কুমার(৩৫), নড়াইল জেলার কালিয়া পোড়লী গ্রামের জালাল শেখের ছেলে আজিম শেখ (২৭), রাজবাড়ি জেলার গোয়ালন্দ মাক্কনরায়েরপাড়া গ্রামের সাগর সরদারের ছেলে শাহরিয়ার আসফাত (২৫)এবং ঢাকা জেলার সবুজবাগ মানিকনগর এলাকার হোসেন মোড়লের ছেলে মো. নাজির (৩৪)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬০/১৫২আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবি। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসে। তাদের মধ্যে পুরুষ-৫,নারী-১ এবং শিশু-১ রয়েছে। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ