হোম > সারা দেশ > খুলনা

গণভোটের মাধ্যমে দেশের ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে

মেহেরপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন করা হবে, দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। আমরা যদি পুরনো বৃত্তে ঘুরপাক না খেতে চাই, যদি আমরা আমাদের সন্তানদের জন্য একটা সত্যিকার বেটার বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশে বড় হয়েছি সে রকম না, আরো ভালো বাংলাদেশ চাই। মনির হায়দার বলেন, এটি কোনো ব্যক্তি ইসু না, কোনো গোষ্ঠীর ইস্যু না, বাংলাদেশের প্রতিটা মানুষের ইস্যু।

শুক্রবার দুপুরে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালীকরণে শিক্ষার গুরুত্ব শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মনির হায়দার বলেন, এবারের সংসদ নির্বাচন যেটা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এ দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো নতুন করে নির্বাচনি ব্যবস্থায় ফিরে যাব। মেহেরপুর পৌর ডিগ্রি কলেজে স্থানীয় সরকার শক্তিশালী করলে শিক্ষার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে এখানে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গাজী রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার