হোম > সারা দেশ > খুলনা

১ লাখ টাকা চাঁদার জন্য ভ্যানচালককে হত্যার চেষ্টা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঝিনাইদহ কালীগঞ্জে জামাল ইউনিয়নে একদল সন্ত্রাসী দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক বৃদ্ধ ভ্যানচালককে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া প্রদর্শন করেছে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আবারও ডাবল মার্ডারের মতো রক্তক্ষয়ী ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় ১২ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ

ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামের অসহায় ভ্যানচালক বৃদ্ধ রুহুল আমিন কোলাবাজার থেকে ভ্যানে যাত্রী নিয়ে নিজ গ্রামের চার রাস্তার মোড়ে আসেন। এ সময় ১০/১২ জন সন্ত্রাসী আপন দুই ভাই হত্যা মামলার এক আসামির নির্দেশে ধার্যকৃত ১ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভ্যানচালককে ব্যাপক মারধর করে। পরে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে যায় তারা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভ্যানচালক রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রুহুল আমিনের ছোট ছেলে জানায়, সন্ত্রাসীরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। বর্তমানে তারা বিএনপির একপক্ষের সাথে হাত মিলিয়ে এসব কাজ করছে। এরা আগে আওয়ামী লীগের হয়ে সন্ত্রাস

করতো, এখন বিএনপির হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বৃদ্ধ রুহুল আমিনের ছোট ছেলে স্বাধীন ১২ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত মানিক ও ইকবালকে আটক করেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, হামলা ও আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই আসামিকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন-সংকটে ভোগান্তি