হোম > সারা দেশ > খুলনা

চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ আটক ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাবাহী পিকআপ ভ্যানসহ ‘মাদকের ডন’ হিসেবে পরিচিত ওহিদুর রহমানকে আটক করেছে র‍্যাব। ওহিদুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় ও র‍্যাব সূত্রে জানা গেছে, ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাব-৭-এর একটি দল উপজেলার আমানগণ্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ এবং ওহিদুরকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওহিদুর রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে র‍্যাব। শনিবার আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সীমান্তে মাদক পাচার ও কেনাবেচা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক