হোম > সারা দেশ > খুলনা

‘অপরাধীদের প্রতি কোনো কৃপা নয়’

যশোর অফিস

যশোরে নবাগত পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে যা কিছু করা প্রয়োজন, সবকিছুই করা হবে। অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

রওনক বলেন, খুনি-ছিনতাইকারীদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করে ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হবে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।

চলতি মাসে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন রওনক জাহান। দেশের প্রাচীনতম যশোর জেলা পুলিশের শীর্ষ ব্যক্তি হিসেবে এই প্রথম কোনো নারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। এর আগে যশোর পিবিআইয়ের এসপি হিসেবে আরেক নারী কর্মকর্তা রেশমা শারমিন কর্মরত রয়েছেন।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী