হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীসহ ভারত যাচ্ছিলেন আ.লীগ নেতা, আটকে দিল পুলিশ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সময় এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আবুল কালাম আজাদ নামে ওই নেতা শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। পাসপোর্ট যাচাইয়ের সময় জানা যায় তিনি ‘স্টপলিস্টে’ ছিলেন।

বৃহস্পতিবার বিকালে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা যায়, তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় তাকে ফেরত পাঠানো হয়।

আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাইবাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এজন্য তাকে ভারত গমনে অনুমতি দেওয়া যায়নি।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ