হোম > সারা দেশ > খুলনা

সিনিয়র সাংবাদিককে ঝিনাইদহ পুলিশের রহস্যজনক সমন

আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ

দৈনিক যুগান্তর পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমানের কাছে রহস্যজনক সমন পাঠিয়েছে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে একই সমনের একটি কপি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় ঝিনাইদহের গণমাধ্যম কর্মীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার নোটিশে তথ্য প্রমাণাদিসহ নিজ দপ্তরে হাজির হবার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ১০ নভেম্বর সকাল ১১টায় হাজির হতে হবে। কিন্তু কোন অভিযোগের সাক্ষ্য গ্রহণ করা হবে এমন তথ্য ওই পত্রে নেই।

জানা গেছে, সমনের বিষয় হিসেবে অভিযোগ অনুসন্ধানকালে সাক্ষী হাজির থাকা প্রসঙ্গে অফিসার ইনচার্জ ঝিনাইদহ থানাকে নির্দেশ দেয়া হয়েছে। সাক্ষী হিসাবে মিজানুর রহমান সাংবাদিক দৈনিক যুগান্তরের নাম লেখা হয়েছে। সূত্র হিসেবে ঝিনাইদহ রিজার্ভ অফিসের স্মারক নাম্বার ৩৭৭৫/আরও, তারিখ ২৪/০৯/২০২৫ উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মাহফুজ হোসেন গত ৬ নভেম্বর স্বাক্ষর করেছেন। ২৪১৪ নম্বর অফিস স্মারকে অফিসার ইনচার্জ ঝিনাইদহ থানাকে সমনটি পাঠানো হয়েছে।

এদিকে অজ্ঞাত অপরাধীকে আড়ালে রাখতে এবং মূলধারার গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে রহস্যজনক সমনটি পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত