হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিপুল অস্ত্রসহ গ্রেনেড বাবুর তিন সহযোগী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যেথৗবাহিনী। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক অপর দুজন হলেন আহসান ও হাবিব।

অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েক সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়।

যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান ও হাবিবকে আটক করে।

তিনি আরো জানান, গ্রেপ্তার সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গানপাউডার, রামদা, চাপাতিসহ অনেক দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধার

কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

কর্মকাণ্ড নিষিদ্ধ আ.লীগের ৪ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মোংলার ‘ঠাকুরানী খাল’ দখল-দূষণে অস্তিত্ব সংকটে

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়ার ঘটনায় গ্রেপ্তার ২

মহেশপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

তিন দিন বন্ধ থাকবে গেদে-দর্শনা চেকপোস্ট