হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাবদারপুর সড়কে গাছ ফেলে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সাবদারপুরের এক স্থানীয় ব্যবসায়ী জানান, শনিবার রাতে ব্যবসায়ী গাফফার কলা বিক্রি করে বাড়ি ফিরছিলেন আলমসাধু চালক বিপ্লব। পথিমধ্যে ডাকাতরা খেজুরগাছ ফেলে তাদের গতিরোধ করে আটকে দেয়। এ সময় বিপ্লবের কাছে থাকা কলা বিক্রির ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

আলমসাধু চালক বিপ্লব বলেন,সাবদারপুর থেকে কলা বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ি। একটি মাইক্রোবাস ও একটি আলমসাধু ঘটনাস্থলে এসে দাঁড়ায়। এরপর ডাকাতরা আমাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে আমাদের সেখানে আটকে রাখা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সড়কে গাছ কেটে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি।

সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, 'সড়কে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রাতে যারা এই সড়কে চলাচল করবেন, তাদের পুলিশি সহযোগিতা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এমএস

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর লাশ সাতক্ষীরায়

বাগেরহাটে সড়ক এখন মরণফাঁদ, বাড়ছে ভোগান্তি

কালীগঞ্জে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫