হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে রনি রেস্তোরাঁর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মৃত শামসুল আলম খান মোংলার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বেপরোয়া গতিতে একটি ট্রাক কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। রাস্তার দুপাশে বাস দাঁড়িয়ে ছিল। রনি রেস্তোরাঁর সামনে এসে পৌঁছালে ট্রাকটি পেছন দিক থেকে মোটরসাইকেল আরোহীকে স্বজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা