হোম > সারা দেশ > খুলনা

রামপাল বাসস্ট্যান্ডে যুবক হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদরের বাসস্ট্যান্ড এলাকায় যুবক হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের চায়ের দোকানে অবস্থান করছিলেন এখলাস গাজী। এ সময় একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। মামলায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

জেডএম

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার আবেদন

খান জাহান আলী মাজারে কুমিরে ধরা শিশুটির লাশ উদ্ধার

খানজাহান আলীর মাজারে সাত বছরের শিশু কুমিরের পেটে

পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার ওপর হামলা

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

মেজর জিয়া ছিলেন ক্রান্তিকালের কাণ্ডারি: মনি

ওভারটেক করতে গিয়ে গাছে ধাক্কা, যশোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১