হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে দুই সন্তানের পিতার গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। স্থানীয়দের ধারণা, রাতে তাকে অন্য জায়গায় হত্যা করে বাড়ির কাছে ক্যানালের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর তার মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আবদুল মান্নানের স্ত্রী রত্না বেগম বলেন, ‘আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আমাদের দুটি কন্যাসন্তান আছে। বুধবার সকালে বাসা থেকে বের হন। রাতে একবার বাসায় এসে জানান মাগুরা যাচ্ছেন। পরে রাতে তাকে হত্যা করা হয়। আমার স্বামীকে হত্যার বিচার চাই।’

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, ধারণা করছি তাকে খুন করা হয়েছে। গলায় কাটার দাগ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী