হোম > সারা দেশ > খুলনা

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ফ‌লে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। রোববার সকাল ৬টার দিকে উপ‌জেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জা‌নি‌য়ে‌ছেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেল বহনকারী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে লাই‌নের পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। ফ‌লে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল ।

তি‌নি আ‌রো জা‌নি‌য়ে‌ছেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে মূল উদ্ধার কার্যক্রম ।

জেডএম

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল