হোম > সারা দেশ > খুলনা

হাদিকে হত্যার প্রতিবাদে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বিক্ষোভ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। এ সময় তারা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নাগরিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

শুক্রবার (সকাল ১১টায় বেনাপোল পৌর শহরের বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব, বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২