হোম > সারা দেশ > খুলনা

যশোরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর জেল

যশোর অফিস

যশোরে অস্ত্র আইনের মামলায় লিটন নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিটন বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ জানান, সর্বশেষ গ্রেপ্তারের আগে লিটনের বিরুদ্ধে সাতটি মামলা ছিল। এর মধ্যে দ্রুতবিচার আইনের একটি মামলায় তাকে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজের কাছে অস্ত্র-গুলি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুঁড়ে একটি শাটারগান ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করেন বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান। তদন্ত শেষে লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই মনিরুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী