হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় গাংনী উপজেলার লক্ষ্ণীনারায়ণপুরের ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭.৬৫ মিমি সাইজের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাংনী থানার একটি টিম।

লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাল্টুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউপি সদস্যের অবৈধ মজুদ, বাড়িতে মিলল ১ হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর