হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদ‌হে মোটরসাইকে‌লের ধাক্কায় প্রাণ গেল সব‌জি ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বিমল বিশ্বাস (৬২) নামের এক সব‌জি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সা‌ড়ে ১০টার দিকে পৌর এলাকার পবহাটি সিটি মোড়ে এই দুর্ঘটনা‌ ঘটে। নিহত বিমল বিশ্বাস পবহাটি সিটি মোড় এলাকার মৃত অনিল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানি‌য়ে‌ছেন, সবজির দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে পবহাটি সিটি মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বিমল বিশ্বাস। এসময় বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। প্রথ‌মে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। প‌রে রাত সা‌ড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতা‌লে তি‌নি মৃত্যুবরণ ক‌রেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে‌ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানান, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়ূর নদী বাঁচানোর আহ্বানে খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় নারীর মৃত্যু

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ১

শৈলকুপায় সড়‌ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

ছেলের মোটরসাইকেলের জ্বালানি নিতে লাইনে দাঁড়ালেন মা

ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, অতিরিক্ত সময় না দিয়েই খাতা নেয়ার অভিযোগ

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ২০

মহেশপুর সীমান্তে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিক হাশমতের