হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত, উপকূলজুড়ে বাড়ছে শঙ্কা

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় নৌ বিপদ সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে মোংলা ও আশপাশের উপকূলীয় অঞ্চলজুড়ে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এবং ছোট নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের তথ্যমতে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর ফলে আজ সকাল থেকেই মোংলা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝারি ধরনের দমকা হাওয়া বইছে এবং কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মধ্যেও বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার অবনতি হলে জরুরি ভিত্তিতে কার্যক্রম স্থগিতের প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, চাল, ক্লিংকার ও পাথর রয়েছে। পশুর নদী ও বন্দর চ্যানেলে অবস্থানরত সকল জাহাজকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা যায়।

এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় মানুষের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতি হলে দ্রুততম সময়ে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ও প্রচার চালানো হবে।

স্থানীয় জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা