হোম > সারা দেশ > খুলনা

গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের কারাদণ্ড

অর্থ আত্মসাৎ মামলা

খুলনা ব্যুরো

অর্থ আত্মসাতের অভিযোগে দুই পৃথক মামলায় খুলনার একটি আদালত দুজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন অর্থদণ্ডও দেওয়া হয়। অনাদায়ে তাদের আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা জেলার শ্যামনগর আটুলিয়া শাখার সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান। অপরজন হলেন একই জেলার নলতা মোবারকনগর সাব-পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার মো. নাজমুল ইসলাম। তাদের মধ্যে মো. নাজমুল ইসলাম উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া শাখায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন সৈয়দ জাহিদুর রহমান।

এ সময় তিনি জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারীদের কাছ থেকে টাকা গ্রহণ করেন। ওই টাকা ব্যাংকে হিসাবভুক্ত না করে বা চেকে জাল স্বাক্ষর দিয়ে উত্তোলন করেন। এছাড়াও ভূমিহীন মহিলা কেন্দ্রের বিভিন্ন ঋণগ্রহীতার নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করেন।

২০১২ সালের ৫ এপ্রিল এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের পরবর্তী শাখা ব্যবস্থাপক মোহা. আরিফুজ্জামান বাদী হয়ে শ্যামনগর থানায় এ অভিযোগে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষ আদালতে এ অভিযোগ প্রমাণ করতে পারায় তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা জরিমানা করে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক