হোম > সারা দেশ > খুলনা

‘নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে’

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি।

মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ্ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মো. হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মো. ডলার মোল্লা, মেহেদী হাসান, ’ধরা’ নেত্রী রত্না শেখ, তন্বী মন্ডল প্রমূখ।

সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মো. হাছিব সরদার বলেন আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে।

তিনি আরো বলেন, পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে।

’ধরা’ নেত্রী কমলা সরকার বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি। মানববন্ধনে কৃষক-জেলে-নারী-ইয়ুথসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আমার দেশ–এ সংবাদ প্রকাশের পর মোংলা নৌ পুলিশের ওসি বদলি

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

রামপালে রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ, আহত ৩

আইলার ১৭ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি সাতক্ষীরার উপকূলবাসী

রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতার জামিন

ভেড়ামারায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪৬ বছর পর পাংশায় হচ্ছে পদ্মা ব্যারাজ

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ