হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে ৪ বিদেশি জাহাজ, চ্যানেলে আরও ১০

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

নতুন অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম দিন মঙ্গলবার (১ জুলাই) মোংলা বন্দরের ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটিতে অবস্থান করছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান আমার দেশকে জানান,

৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে এসেছে সিঙ্গাপুর পতাকাবাহী ‘কোটা রেস্টু (গিয়ারলেস)’, ৬ নম্বরে চিটাগুড় নিয়ে ভিড়েছে পানামার ‘এম টি হাইহং’, ৭ নম্বরে রূপপুর প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে এসেছে সিয়েরা লিওনের ‘এম ভি হিস্টোরি এডুয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে অবস্থান করছে পানামার ‘এম ভি ডি এস প্রসপারিটি’।

বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় আরও ৭টি, বেসক্রিক এলাকায় ২টি ও এলপিজি জেটিতে ১টি জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্টের কাঁচামাল।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা