হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে সুমন বাহিনীর এক ডাকাত সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ছোট সুমন বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬ রোববার বেলা ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে আজ ২৩ মার্চ ২০২৬ সোমবার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খালসংলগ্ন এলাকা থেকেেএকটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটক ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের ৫ জন নিহত

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

বোয়ালমারীতে ঈদের নামাজের পর হামলা, আহত ১৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

মোংলায় চিংড়িঘের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে খানজাহান আলী মসজিদ