হোম > সারা দেশ > খুলনা

'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা, ২০ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়া স্বত্তেও এসময় পুলিশ নিরব ভূমিকায় ছিলো বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

স্থানীয়দের মাধ্যমে জানাযায়, শিক্ষার্থীদের গাড়ি বহরের একটি গাড়ি পিছনে পড়ে যায়। ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িটিকে একটি যাত্রীবাহী বাস বার বার চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রীন লাইন গাড়িটির গ্লাস ভাংচুর করে। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলটি রন ক্ষেত্রে পরিনত হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের উপর হামলা করে। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনো বাঁধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুশিয়ারী দেন তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ