হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও ‘বি কোম্পানির’ সদস্য গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও অপরাধী চক্র ‘বি কোম্পানির’ সদস্য বাদশাকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বেলা ১১টায় খুলনা র‍্যাব-৬ সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাদশা খুলনার কয়রা উপজেলার দেয়ারা গ্রামের নৈমুদ্দীন সানার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাঁধ এলাকার আয়েশা চৌধুরীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ৯ নভেম্বর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় ফাইম নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অপরাধে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে সংরক্ষণ করতেন। গ্রেপ্তারের পর বাদশাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এডি/জেডএম

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা