হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ১২ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

বন্দর ও নৌ-পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা এবং নৌ-খাতে অভিজ্ঞতার কারণে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত মুখ।

মোংলা বন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প, নাব্যতা রক্ষা, কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ কার্যক্রম পর্যালোচনা করবেন।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের মতে, মোংলা বন্দর বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাণিজ্যে মোংলা বন্দরের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বিদেশি জাহাজ আগমন, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নতুন নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতার মৃত্যু

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত

দামুড়হুদায় কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মুখোমুখি