হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গ্রুপ বি-এর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনার শিববাড়ি মোড় থেকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি-এর সক্রিয় সদস্য সাইদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় শরবত বিক্রিতে ব্যবহৃত একটি ভ্যান গাড়িসহ চালক আরিফ হোসেনকে আটক করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর পক্ষ থেকে তার অনুসারীরা ওই এলাকায় পথচারী ও যানবাহন চালকদের মাঝে শরবত বিতরণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাঈদুরকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আটক সাঈদুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে গাড়িচালক আরিফ হোসেনকেও আটক করা হয়েছে। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কোনো অপরাধে জড়িত না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে