হোম > সারা দেশ > খুলনা

রবীন্দ্রজয়ন্তীতে কুষ্টিয়ার শিলাইদহে যাবেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

শিলাইদহ কুঠিবাড়ি। ছবি: আমার দেশ

আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে।

জানা গেছে, ২৫ বৈশাখ দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত নেব।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন