হোম > সারা দেশ > খুলনা

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

যশোরের ঝিকরগাছায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, কওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অব.), বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি। এসময় সম্পাদক মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল