হোম > সারা দেশ > খুলনা

যশোর শহরে যুবককে গুলি করে হত্যা

যশোর অফিস

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার শওকত হোসেনের ছেলে।

সোমবার দিবাগত মধ্যরাতে শহরের রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে তাকে গুলি করা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সাদীকে জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য সাদীর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচাতো ভাই রাকিব জানিয়েছেন, রাতে বাড়ি ফিরছিলেন সাদী। পথে পঙ্গু হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটু সুমনসহ ২-৩ জন তাকে গুলি করে পালিয়ে যায়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানিয়েছেন, সাদীর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। ঢাকায় নেয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক চঞ্চল জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়। এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

তবে স্থানীয় সূত্রগুলো বলছে, হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির ঘটনা থাকতে পারে। খুনিদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী