হোম > সারা দেশ > খুলনা

আ.লীগ নেতা শেখ হেলালের এপিএসের ফার্ম থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা শনিবার বিকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহতের নাম শহীদুল ইসলাম মোল্লা (৪৫)। তিনি বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা।

নিহতের মুখ কচটেপ দিয়ে আটকানো এবং গলায় কালো দড়ি বাঁধা অবস্থায় লাশটি দোতলা ভবনের নিচতলায় সিঁড়ির নিচে পাওয়া গেছে।

বাগেরহাট সদর থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, ‘কারা ও কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা