হোম > সারা দেশ > খুলনা

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী দু্ই ছাত্রনেতা আটক

খুলনা ব্যুরো

খুলনায় ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) সাবেক দু'নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বৈবিছাআ’র সাবেক যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

মঙ্গলবার সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ওএমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দু’জন যুবক এসে ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দু’জনকে থানায় নিয়ে আসে।

সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। তারা দু’জনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার নেতা ছিলেন। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৬ মার্চ তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। আটক আব্দুল্লাহ গত বছরের ১৯ ডিসেম্বর নগরীর হাজী মহসিন রোডে সংঘটিত সোহেল হত্যা মামলা চার্জশিটভুক্ত আসামি।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা